ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইস'রায়েলবিরোধী বিক্ষোভ
কেএফসি ও বাটার শোরুমে হা'মলা
ডুয়া নিউজ : ফিলিস্তিনের অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
এসময় রেস্টুরেন্টের ভেতরে থাকা বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (০৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া আরেক বিক্ষুব্ধ জনতার দল নগরীর দরগাগেট এলাকায় জুতার কোম্পানি বাটার শোরুমে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় বিক্ষোভকারীরা জানায়, "নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গণহত্যাকারী ইসরায়েলের কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এদেশে। এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত।"
এই অমানবিকতা বন্ধে বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।
এর আগে, মহানগরের বিভিন্ন স্থান থেকে দলবেঁধে মানুষজন মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হতে শুরু করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, কেএফসিতে হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)