ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ফেরত দিতে চান মিথ্যা তথ্যে নেওয়া মুক্তিযোদ্ধা সনদ, ‘লজ্জিত’ ১২ জন
ডুয়া ডেস্ক: মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া ১২ জন ব্যক্তি এখন সনদ ফেরত দিতে চান। এই ব্যাপারে তারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদনকারীদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না। কর্মকর্তারা জানিয়েছেন, কারণ হিসেবে বলা হয়েছে যে, সনদ ফেরত দেওয়ার আবেদন তারা মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে করেছেন এবং নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে পারেন, তাই তাদের নাম গোপন রাখা হবে।
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম ১১ ডিসেম্বর এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, “এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল, এবং এটি বড় অপরাধ।” তিনি আরও বলেন, “যারা মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নিয়েছেন, তাদের আমরা ইনডেমনিটি (দায়মুক্তি) দিয়ে সুযোগ দেব, যাতে তারা স্বেচ্ছায় সনদ ফিরিয়ে দেন। তবে, যদি তারা না ফেরত দেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এ পরিপ্রেক্ষিতে ১২ জন ব্যক্তি সনদ ফেরত দেওয়ার জন্য আবেদন করেছেন। ফারুক-ই-আজম গণমাধ্যমকে জানিয়েছেন, যদি আরও কেউ স্বেচ্ছায় সনদ ফেরত দিতে চান, তাদের জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। সময়সীমার মধ্যে কেউ সনদ ফেরত দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে তিনি আরও জানান, এই সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয় এবং উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদন পেলে সময়সীমা ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী