ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ
ডুয়া ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান।
নোটিশ উল্লেখ করা হয়, হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী, ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। কিন্তু তিতাস গ্যাস ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন। এর ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়ে।
এতে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের কাগজ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়। এরপর, ১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস তিতাস গ্যাসকে গ্যাস সংযোগ পুনরায় চালু করার জন্য লিখিত অনুরোধ করে, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নোটিশে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে হবে, অন্যথায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)