ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার বাতিলের সুপারিশ প্রত্যাখ্যান
ডুয়া নিউজ: বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ প্রত্যাখ্যান করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটি এক প্রতিবাদপত্রে এই সুপারিশের প্রতি তাদের বিরোধিতা জানায়।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মো. সিরাজুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন সই করা যৌথ প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান শিক্ষা ও স্বাস্থ্য বিভাগকে ‘ক্যাডারের’ তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, “বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার সদস্যের একক মুখপাত্র হিসেবে আমরা এই সুপারিশকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। ২০১২ সালে এ ধরনের একটি প্রচেষ্টা প্রতিহত করা হয়েছিল এবং এখন এটি একটি নিষ্পত্তির বিষয়।”
এছাড়া কমিশনের কার্যক্রমকে বৈষম্যবিরোধী মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করে তারা আরও দাবি করেন, এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হবে না।
প্রতিবাদপত্রে আরো বলা হয়েছে, কমিশনের নেতৃত্ব শিক্ষা ক্যাডারের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে এই প্রস্তাবনা তৈরি করা এবং গণমাধ্যমে একতরফাভাবে প্রচার করা অবিবেচনাপ্রসূত। তারা সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিষয়টির তদন্ত দাবি করেন।
এ ধরনের সিদ্ধান্তের ফলে শিক্ষা কার্যক্রম ও পরিচালনায় স্থবিরতা সৃষ্টি হলে সংগঠনটি কোনোরূপ দায় নিতে প্রস্তুত নয়। তারা ক্যাডার সংকোচন ও শিক্ষাকে মেধাশূন্য করার এই প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই উদ্যোগ বন্ধ করার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ