ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শাহজালালে ৩৫৮৮ ইয়াবাসহ আটক যুবক
নিজস্ব প্রতিবেদক : বিমানযাত্রী বেশে মাদক বহনকালে তিন হাজার ৫৮৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতের নাম মো. পলাশ (২৮)।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি (কমান্ডিং অফিসার) মোহাম্মাদ সিহাব কায়সার খান।
তিনি জানান, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে মো. পলাশকে অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করে এএপি অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন।
তিনি জানান, এসময় বিমানবন্দররে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্যের মাধ্যমে কালো রংয়ের স্কচটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট তিন হাজার ৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় বুধবার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়েছে। এর আগে গত ৮ নভেম্বর একই পন্থায় মাদক পরিবহন করতে গিয়ে বিমানবন্দর আর্মড পুলিশের হাতে তিন হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক হন জুয়েল মিয়া (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ী।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান বলেন, “মাদক ব্যবসায়ীদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোনো অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।”
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ