ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরাও
ডুয়া নিউজ : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
আজ সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার (ইসি) কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়।
ইসি জানিয়েছে, একটি অ্যাপ তৈরি করা হবে, যেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। ওই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের নমিনি নির্ধারণ করতে পারবেন। সেই নমিনি আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এভাবে প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, "যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।"
আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এ সময় সিইসি বলেন, "আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও তারা জানতে চেয়েছিলেন আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে। তারা সহায়তা করতে চান। আমরা যা যা করছি, সেসব বিষয়ে জানানো হয়েছে তাদের।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ