ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শীতের মধ্যেই ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, লঘুচাপের ফলে এই দুদিন শীত কিছুটা কম থাকবে। তবে ২০ তারিখ থেকে দেশের মধ্যঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারীও হতে পারে।
তিনি বলেন, বৃষ্টি শেষে আবারও কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বাড়বে। তবে ২৬ ডিসেম্বর থেকে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
অন্যদিকে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ পূর্বাভাস দিয়ে বলেন, ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। ২২ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে। খুলনা বিভাগের জেলাগুলোতে ১০০ থেকে ১৭৫ মিলিমিটার এবং বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ পরিমাণে বৃষ্টি হতে পারে যশোর, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপলাগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ