ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
অধ্যাপক খান সারওয়ার মুরশিদের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রয়াত অধ্যাপক খান সারওয়ার মুরশিদ-এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৩ ডিসেম্বর) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. জেরিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অধ্যাপক খান সারওয়ার মুরশিদের কন্যা শারমীন মুরশিদ এবং ড. তাজিন মুরশিদ।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন বিভাগীয় প্রভাষক মৌমিতা হক সেঁজুতি।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত অধ্যাপক খান সারওয়ার মুরশিদ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, প্রকৃত অর্থেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। একাধারে তিনি একজন শিক্ষাবিদ, প্রশাসক, কূটনীতিক, লেখক, অনুবাদক ও গুণী মানুষ ছিলেন। সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা খাতে বুদ্ধিবৃত্তিক অবদানের মাধ্যমে তিনি আমাদের জাতীয় জীবনে নানাভাবে প্রভাব ফেলেছেন।
উল্লেখ্য, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ