ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পাসপোর্ট ইস্যু
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডুয়া নিউজ : প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে প্রবাসীরা জন্মনিবন্ধন দিয়েই পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয়েছে, সুরক্ষা সেবা বিভাগের পূর্ববর্তী স্মারকে ১ (ঘ) অনুচ্ছেদটি নিম্নরূপে সংশোধন করা হলো। ‘জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদন নিষ্পত্তি করতে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধান পর্যন্ত গ্রহণযোগ্য হতে পারে।’ পরিপত্রে উল্লেখিত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী, যদি আবেদনকারীর নাম এবং অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে না মিললে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হতো না। এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের তথ্যের সঙ্গে ই-পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য মিল থাকতে হতো। মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না। পরবর্তীতে সংশোধন করে পুনরায় আবেদন করতে হতো।
পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ‘পাসপোর্ট করতে হলে এনআইডি জমা দিতে হয়। পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার সংযুক্ত। যদি আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না। আগে এ ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেতো। তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মসনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ