ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মমতাজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল
ডুয়া নিউজ : দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ মারা যাওয়ার একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায় তথ্যটি সঠিক নয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। সোমবার দুপুর ২টা ০৫ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।’
ওই পোস্টে দাবি করা হয়, ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ। পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও উক্ত লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক।’
রিউমর স্ক্যানার প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পায়নি। সুতরাং দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী