ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে রিজভী বলেন, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও সরকারকে প্রতি লিটার তেলে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, তেলের দাম বাড়ানো নিয়ে বিকল্প কোনো প্রস্তাব না দিয়েই বিরোধী দল লংমার্চ করছে। তাদের কথাবার্তার ধরনও সমীচীন নয়। গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
রিজভীর ভাষ্য, বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এক দফা কর্মসূচি ঘোষণা করলে বিএনপি নীরব থাকবে না। তবে আওয়ামী লীগের মতো করে বিএনপি তা প্রতিহত করবে না। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের জন্য সন্ত্রাস মোকাবিলা করা কঠিন কোনো বিষয় নয়।
জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনগুলো পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি