×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৪:৩৪:৫১

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের ভাষ্য, দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচলকারী বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন।

বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম।

ওসি জানান, রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া টার্মিনালে দাঁড়িয়ে থাকা লোকাল বাসটিতে প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, টার্মিনালের পাশেই পুলিশ সদস্যরা ডিউটিতে ছিলেন। আগুন দেখতে পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার সময় বাসটির ভেতরে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত