×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হ/ত্যায় চারজনের সম্পৃক্ততার স্বীকারোক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৪:০১:০৩

অপ্রতিম হ/ত্যায় চারজনের সম্পৃক্ততার স্বীকারোক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার ব্যক্তিরা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর নিহত হওয়ার বিষয়টি জানা যায় এবং মরদেহ উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, সর্বশেষ হিসাবে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এতে অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। তাঁদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মামলার অন্যান্য আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বয়স নিয়েও যাচাই চলছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তাঁদের কয়েকজন কিশোর। আবার দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাঁদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আটক ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। অপ্রতিমের সঙ্গে তাঁদের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং নিয়মিত ওঠাবসাও ছিল। তাঁরা প্রায়ই একসঙ্গে আড্ডা দিতেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

মামলার আলামত হিসেবে অপ্রতিমের আইফোনও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ফোনটি প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে পাওয়া গেছে। এ ছাড়া মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তাঁর দাফনও করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে বলে আশাবাদ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া শেষ করে দ্রুত চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত