×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

একযোগে বদলি ৯৯ বিচারক

২০২৬ সেপ্টেম্বর ১৭ ২২:০০:২৮

একযোগে বদলি ৯৯ বিচারক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৯৯ বিচারককে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৪ জন জেলা ও দায়রা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৫ জন যুগ্ম জেলা ও দায়রা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ ও দুইজন সিভিল জজ রয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ বৃহস্পতিবার এ বিষয়ে ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত