ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত থেকে পৃথক দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল-একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমসটেক) বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এ তথ্য জানিয়েছে।
তারেক রহমান ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন কি না, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে এমইএর মুখপাত্র রণধীর জয়সওয়াল আমন্ত্রণ দুটির বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। পরবর্তী সময়ে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। ফলে তিনি দুটি আমন্ত্রণ পেয়েছিলেন একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।’
বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার কোনো দেশ নয়। এর আগে এমইএর এক ব্রিফিংয়ে জানানো হয়েছিল, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ব্রিকসের ১৮তম সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ব্রিকস সম্মেলন। সম্মেলনে সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত প্রতিনিধিরাও অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন কি না, এ নিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমন্ত্রণের বিষয়টি ব্যাখ্যা করা হলো।
বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত সপ্তাহে বলেছিলেন, আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়, বিমসটেকের চেয়ারম্যানকে দেওয়া হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমরা কীভাবে যাব? বাংলাদেশ সরকারের কাউকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। কে আপনাদের বলেছে যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? বিমসটেকের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে আপনারা এই প্রশ্ন করছেন কেন?’
রণধীর জয়সওয়ালের বক্তব্যে তারেক রহমানের জন্য ভারতের দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণের বিষয়টিও আবার নিশ্চিত হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত থেকে ওই সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো হয়েছিল।
বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি সঙ্গে নিয়ে এসেছিলেন। ওই চিঠিতে তারেক রহমানকে অভিনন্দন জানানোর পাশাপাশি স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।
এর আগে হুমায়ুন কবির জানিয়েছিলেন, বাংলাদেশ তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, তারেক রহমানের প্রথম ভারত সফর বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত। উপযুক্ত সময়ে ওই সফর আয়োজনের জন্য সরকার কাজ করছে বলেও তিনি জানিয়েছিলেন।
ভারত-বাংলাদেশের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই বিষয়টি সামনে এসেছে। এসব বিষয়ের মধ্যে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান, তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ এবং পানি বণ্টন ইস্যু রয়েছে। একই সময়ে ঢাকা চীন ও পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক ও যোগাযোগ আরও জোরদার করছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর