×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল

২০২৬ সেপ্টেম্বর ১৫ ২০:০১:০২

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে উড়ে এসে কাপড় আটকে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরা অভিমুখী রুটে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ওই সময় উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।

নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক লাইন থেকে কাপড়টি সরিয়ে নেওয়ার পর লাইনের মেকানিক্যাল বিষয়গুলো পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে বিকাল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল-দুই রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত