×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ড্রোনে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৮:২৮:১৩

ড্রোনে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোন ব্যবহার করে দেশে মাদক ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা এর পরিকল্পনা করছে। ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়। এ কারণে সারা দেশে ডোপ টেস্টের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির প্রতি সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সন্ত্রাস দমন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার সমুন্নত রেখে প্রয়োজন হলে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে।

সরকারের বয়স ছয় মাস উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে সরকারকে সময় দিতে হবে। তবে রাষ্ট্র ব্যবস্থায় যে পচন ধরেছে, সেটির চিকিৎসার চেষ্টা চলছে। ছয় মাসের মধ্যে সাংস্কৃতিক পরিবর্তন আনা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নেও চেষ্টা করা হচ্ছে।

খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ