ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ রিট দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটকশিল্পে মাত্রাতিরিক্ত প্রেম ও রোমান্টিক কনটেন্টের একচেটিয়া প্রচার সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। মূলধারার নাটকে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক ও অনৈতিক আচরণকে স্বাভাবিক কিংবা মহিমান্বিত করে উপস্থাপন করায় সমাজে ধর্ষণ ও ব্যভিচারের মতো সামাজিক ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও যুবসমাজ পড়াশোনা এবং ক্যারিয়ার থেকে বিচ্যুত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় মেধা বিকাশে বড় বাধা সৃষ্টি করছে।
আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে রিটে উল্লেখ করা হয়, লাগামহীন ও উসকানিমূলক বিনোদনমূলক কনটেন্ট তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক বিকাশকে ব্যাহত করে এবং নারীর প্রতি সহিংস আচরণকে উসকে দেয়।
রিট আবেদনে প্রেমভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি যুবসমাজের মেধা বিকাশ ও দেশপ্রেম জাগ্রত করতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ-সম্প্রচারে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রতিকার চেয়ে আজ এ রিট দায়ের করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ