ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার ও ধানমন্ডির শুক্রাবাদ বাজারে কিছু সবজির দাম কমলেও চাল, চিনি, আটা, ডিম ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। মৌসুম ও আবহাওয়ার কারণে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও আটা, চিনি ও তরল দুধের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার সরেজমিনে দুই বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢেঁড়স, পটোল ও কাঁকরোলসহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। শসা মিলছে ৪০ টাকা এবং পেঁপে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। গোল বেগুনের দাম ১২০ টাকা, গাজর ৭০, টমেটো ১২০ এবং কচু ৬০ টাকা কেজি। কাঁচামরিচ বাজারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আলু ৩০ ও পেঁয়াজ ৫০ টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে। লাউ প্রতি পিস ৫০ টাকা হলেও গোল লাউ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এ ছাড়া কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা এবং কচুর লতি প্রতি আঁটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজির তুলনায় নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারে বাড়তির চাপ অনেক বেশি। বর্তমানে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২৫ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ১১৫ টাকা। এক মাস আগে ৫৫ টাকা কেজির আটা এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। সাধারণ চালের দামে বড় কোনো পরিবর্তন না থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে পোলাওর চাল। খোলা পোলাওর চাল ১৯০ থেকে ২০০ টাকা এবং প্যাকেটজাত পোলাওর চাল বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে। বিভিন্ন ব্র্যান্ডের তরল দুধ প্রতি লিটার বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা কিছুদিন আগেও ছিল ১০০ টাকা।
শুক্রাবাদ বাজারে বাজার করতে আসা সাজ্জাদ বলেন, ‘মাসের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তি। এক সপ্তাহের বাজারের যে তালিকা নিয়ে এসেছি, তার অনেক কিছুই কম পরিমাণে নিতে হচ্ছে।’
মাছের বাজারেও রয়েছে দামের চাপ। তেলাপিয়া প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০, পাবদা ৩৫০ থেকে ৪০০ এবং চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা দরে। এ ছাড়া দেশি কৈ ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কৈ ৩০০, পোয়া ২৬০ এবং শোল মাছ পাওয়া যাচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা সেলিম মিয়া বলেন, ‘আমরা যে দামে কিনি, তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করি। আমাদেরও তো কিছু টাকা লাভ করতে হবে।’
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, মৌসুম ও আবহাওয়ার কারণে সবজির দামে ওঠানামা স্বাভাবিক হলেও আটা, চিনি ও দুধের মতো নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে শুধু সরবরাহ সংকট দায়ী নয়; বরং পাইকারি পর্যায়ের অনিয়ম, অসাধু দালালি ও তদারকির ঘাটতিও এর জন্য দায়ী। তাদের মতে, খুচরা পর্যায়ে অভিযান সীমাবদ্ধ না রেখে আমদানিকারক ও মিল মালিকদের উৎপাদন ও বিক্রয়মূল্য নিয়মিত নজরদারির আওতায় আনা এবং টিসিবির মাধ্যমে নিত্যপণ্যের সরবরাহ বাড়ানো গেলে ভোক্তাদের ওপর চাপ কিছুটা কমতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার