ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নাসার প্রধান মহাকাশচারী আকাবা এখন ঢাকায়
ডুয়া নিউজ : যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থার-নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা ঢাকায় এসেছেন। এই প্রথম বাংলাদেশ সফরে এলেন নাসার কোনো প্রধান নভোচারী। আকাবার এ সফরটিকে দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেদেখা হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশে শিশুদের অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ঢাকাই এসেছেন তিনি।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজিত ‘এক্সপ্লোরিং স্পেস, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে অনুপ্রেরণামূলক এক আলাপচারিতায় অংশ নেন নাসার প্রধান নভোচারী জোসেফ। অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের ছিল ব্যাপক আগ্রহ। এ সময় মহাকাশকেন্দ্রিক তথ্যচিত্র এবং নভোচারীদের প্রাত্যহিক জীবন সম্পর্কে জানানো হয়। মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করেন আকাবা। জানা গেছে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও, আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, তা নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে, আর্টেমিস অ্যাকর্ডস-এর মাধ্যমে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ