ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সুইজারল্যান্ডে সরকারি বৃত্তি, মাসে মিলবে CHF ২,৪৫০
পার্থ হক: সুইজারল্যান্ড সরকারের Swiss Government Excellence Scholarships 2027–28-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বের ১৮০টির বেশি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর পর্যায়ের গবেষণার সুযোগ পাবেন।
বৃত্তির সুযোগ
এই স্কলারশিপের আওতায় PhD ও Research Fellowship করার সুযোগ রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা সুইজারল্যান্ডে থেকে গবেষণা পরিচালনা করতে পারবেন।
বৃত্তির গুরুত্বপূর্ণ তথ্য:
ডিগ্রি: PhD / Research Fellowship
গন্তব্য: Switzerland
আবেদনকারীর যোগ্যতা: আন্তর্জাতিক শিক্ষার্থী
মাসিক বৃত্তি: CHF ২,৪৫০
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬
পড়াশোনা শুরু: সেপ্টেম্বর ২০২৭
যেসব সুবিধা মিলবে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে মাসিক CHF ২,৪৫০ স্টাইপেন্ড। এছাড়া Non-EU/EFTA শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমার প্রিমিয়াম কভারেজ, CHF ৬০০ এককালীন ভাড়া জামানত সহায়তা এবং Half-Fare Travelcard দেওয়া হবে।
এ ছাড়া Non-EU/EFTA শিক্ষার্থীরা দেশে ফেরার জন্য return flight allowance-ও পাবেন।
মেয়াদ
Research Fellowship-এর মেয়াদ ৬ থেকে ১২ মাস। অন্যদিকে PhD Scholarship প্রাথমিকভাবে ১২ মাসের জন্য দেওয়া হবে। একাডেমিক অগ্রগতির ওপর ভিত্তি করে এটি সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত নবায়নযোগ্য।
আগ্রহী শিক্ষার্থীরা যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত শর্ত জানতে সুইজারল্যান্ড সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তথ্য দেখতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর