ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে যুক্তরাজ্যের গ্লাসগো ইনিভার্সিটি
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো। ২০২৬ সালের সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ‘গ্লাসগো এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে।
আবেদনের কোনো আনুষ্ঠানিক শেষ তারিখ নেই। তবে তহবিল সীমিত এবং ধারাবাহিকভাবে প্রদান করা হয় বলে যত দ্রুত সম্ভব আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি অব গ্লাসগোর এমবিএ প্রোগ্রাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, কৌশলগত চিন্তাভাবনা ও ব্যবসা রূপান্তরের দক্ষতা অর্জনের সুযোগ পান। বৃত্তির মাধ্যমে অসাধারণ প্রার্থীদের জন্য প্রোগ্রামটিকে আরও সহজলভ্য করতে চায় প্রতিষ্ঠানটি, বিশেষ করে যাঁরা বৃত্তি ছাড়া নিজেদের পড়াশোনার ব্যয় বহন করতে পারেন না।
আবেদনের যোগ্যতা
বৃত্তির জন্য বিবেচিত হতে প্রার্থীদের ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সাধারণত প্রথম শ্রেণির অনার্স ডিগ্রি বা পেশাগত ভালো রেকর্ড থাকতে হবে।
প্রার্থীদের ইংরেজি ভাষার শর্ত (আইইএলটিএস) পূরণ করতে হবে। এ ছাড়া মূল্যায়নের সময় আবেদনকারীর আর্থিক অবস্থাও বিবেচনায় নেওয়া হতে পারে।
বৃত্তির আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু যাঁরা ইতোমধ্যে এমবিএ প্রোগ্রামে আবেদন করেছেন, তাঁরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির আবেদন ফরম এবং এমবিএ সাক্ষাৎকারের ভিত্তিতে আবেদনগুলো পর্যালোচনা করা হয়।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে প্রার্থীদের ইউনিভার্সিটি অব গ্লাসগোর অনলাইন সিস্টেমের মাধ্যমে এমবিএ প্রোগ্রামে আবেদন সম্পন্ন করতে হবে। এমবিএ সাক্ষাৎকারের ফলাফল এবং শর্তযুক্ত বা নিঃশর্ত অফার পাওয়ার পর অ্যাপ্লিক্যান্ট সেলফ-সার্ভিস পোর্টালের মাধ্যমে বৃত্তির আবেদন ফরম জমা দিতে পারবেন।
এমবিএ প্রোগ্রাম ও বৃত্তি সম্পর্কে জানতে ব্যবসায় অনুষদের ভর্তিসংক্রান্ত দলের সঙ্গে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।
বৃত্তির যোগ্যতা-সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন [email protected] ই-মেইলে পাঠাতে পারবেন আগ্রহীরা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই বৃত্তি কর্মসূচির লক্ষ্য যত বেশি সম্ভব স্ব-অর্থায়িত শিক্ষার্থীকে সহায়তা করা। যোগ্য আবেদনকারীদের সাক্ষাৎকারের পাঁচ কর্মদিবসের মধ্যে সাধারণত বৃত্তির বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর