ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
৬ হাজার পয়েন্টের বাধা পেরোতে পারছে না শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৬ আগস্ট) সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল মনিটরিংয়ের কারণেই বাজার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এতে বিনিয়োগকারীরাও অনেকটা হতাশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার যে হারে উর্ধ্বমুখী হচ্ছিল তাতে এতদিনে সূচক ৭ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করার কথা ছিল। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ৬ হাজার পয়েন্ট পারি দিতে পারছে না।
বর্তমানে সূচক একদিন বাড়লেও তারপর ধারাবাহিক পতন দেখা যায়। যদিও বাজার নিয়ে এখনো আশাবাদী বিনিয়োগকারীরা। তাদের ধারণা, বাজার ঠিকমতো মনিটরিং করা হলে বাজারের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে আবারও উত্থানে ফিরবে।
এজন্য প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা ও ইতিবাচক পদক্ষেপ। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। বরং মার্জিন ঋণ ইস্যুতে কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।
এছাড়া এর সুযোগে একটি চক্র বাজারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এর ফলে বাজার নিয়ে যে প্রত্যাশা ছিল তা পূরণ হচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, বাজার মনিটরিং জোরদার ও স্বচ্ছতা বাড়ানো গেলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। মার্জিন ঋণ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার ও দ্রুত সংস্কার বাস্তবায়ন না করলে বাজারের এই স্থবিরতা কাটানো কঠিন হবে বলে মনে করছেন তারা। নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৯.৯৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১.৩৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৪.২২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২০৫ কোটি ১০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৫.৩৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২৪.৮১ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার