ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকা “খুবই অস্বাস্থ্যকর” শহর
ডুয়া নিউজ : সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কুয়েতের রাজধানী কুয়েত সিটি ও ইরাকের রাজধানী বাগদাদ। বায়ুর মান ও দূষণের শহর র্যাঙ্কিং অনুযায়ী এই তথ্য জানা গেছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর ২৮৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা রয়েছে তৃতীয় স্থানে। একিউআই সূচক অনুযায়ী, জনবহুল এই শহরের আজকের বাতাসকে “খুবই অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে একিউআই স্কোর ৬৫৯ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। আর একিউআই স্কোর ৬০০ নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের রাজধানী ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন শহর বাগদাদ।
মূলত একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। আর একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর