ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সব উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সব উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করা হবে। তিনি বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিএনপি আজীবন জুলাই শহীদদের পরিবার এবং আহতদের পাশে থাকবে। একই সঙ্গে শহীদ ও আহত পরিবারের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের পরিকল্পনা রয়েছে এবং সে লক্ষ্যেই কাজ চলছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজসংলগ্ন দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করা হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় ঘটে। তিনি ওই আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “আমরা তাদের পাশে আছি এবং আজীবন তাদের পাশে থাকব।”
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল, সাইদুর রহমান সাঈদসহ অন্যান্য নেতারা।
এ ছাড়া বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে