ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ছাত্রশিবির ছাড়ার কারণ জানালেন নাসিরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, একসময় তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরবর্তীতে আদর্শগত পরিবর্তনের কারণে সেই সংগঠন ছেড়ে বর্তমান রাজনৈতিক অবস্থানে এসেছেন।
সম্প্রতি একটি টকশোতে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, মাদ্রাসায় পড়াশোনার সময় অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ না থাকায় তিনি ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। পরে রাজনৈতিক দর্শন ও আদর্শে পরিবর্তন আসায় তিনি সেই পথ থেকে সরে আসেন।
তিনি জানান, আদর্শগত পরিবর্তনের পর তিনি নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, চাইলে তিনি ছাত্রশিবিরের রাজনীতিতেই থেকে ধাপে ধাপে আরও উচ্চ পর্যায়ে যেতে পারতেন। কিন্তু নিজের বিশ্বাস ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথ বেছে নিয়ে বর্তমানে এনসিপির রাজনীতি করছেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আদর্শিক রাজনীতি ও বাস্তব রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর ভাষ্য, কোনো রাজনৈতিক ধারণা কাগজে-কলমে আকর্ষণীয় হতে পারে; তবে বাস্তবে সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করতে না পারলে সেই রাজনীতির সীমাবদ্ধতা থেকে যায়।
বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, তাঁদের প্রথম পছন্দ ছিল সংস্কারভিত্তিক জাতীয় ঐকমত্য। তবে বিএনপি সংস্কারের বিষয়ে সম্মত না হওয়ায় তাঁরা এমন রাজনৈতিক শক্তির সঙ্গে পথ চলেছেন, যারা সংস্কারের প্রশ্নে একমত ছিল।
সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে ওঠা ‘মোরাল টারপিচিউড’ (নৈতিক স্খলন) সংক্রান্ত অভিযোগ নিয়েও কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব জামায়াতে ইসলামীর। তবে নীতিগতভাবে তিনি মনে করেন, কোনো রাজনৈতিক দলের কেউ নৈতিক স্খলনের অভিযোগে জড়িত হলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে যোগ্য ও সৎ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিনের অনাস্থা এবং দলগুলোর পারস্পরিক দূরত্বের ফল। গণতন্ত্রের স্বার্থে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। পাশাপাশি সহিংসতা কোনো স্থায়ী সমাধান নয় বলেও তিনি মত প্রকাশ করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি