ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে এ অর্থ জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ-সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইয়িসোনি।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টমস ও বহুসংস্কৃতিবিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, এই সহায়তা মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার নতুন তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
তিনি জানান, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া এ খাতে এক দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি সহায়তা দিয়েছে।
চুক্তি সইয়ের আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে জুলিয়ান হিল অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির অর্থনীতি ও বহুসাংস্কৃতিক সমাজে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ায় নিয়মিত অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
দুই দেশের মন্ত্রী অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ একাডেমিক কর্মসূচি এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন।
এর আগে দিনের শুরুতে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নিয়মিত ও অনিয়মিত অভিবাসন, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, জ্বালানি এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার আরও বেশি সুযোগ সৃষ্টির আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থানরত জুলিয়ান হিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর