ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
স্থিতিশীলতা ধরে রেখে মিশ্র প্রবণতায় সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক: আজ (০২ আগস্ট) সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সামান্য বাড়লেও অপর দুই সূচক কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধির পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, প্রত্যাশা ছিল বাজারে আরও বেশি উত্থান হবে। লেনদেনের শুরুটা সেভাবেই হয়েছিল। কিন্তু সময় বাড়ার সাথে সাথে ধীর গতিতে সূচকের তীর নিচের দিকে নেমে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেনি। কারণ স্থিতিশীল বাজারের এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়।
বিনিয়োগকারীদের এই অবস্থায় ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একইসঙ্গে সতর্কতার সঙ্গে লেনদেন করতে হবে। যদিও বাজারে ধস হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। বরং বর্তমান বাজার বিনিয়োগের জন্য উত্তম সময়।
বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদি এই মিশ্র প্রবণতা বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। বিনিয়োগকারীদের উচিত আতঙ্কিত না হয়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করা। বাজার এখন স্থিতিশীল এবং আগামী দিনগুলোতে আরও উন্নতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৫.৭৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯২.৬১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৩.৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৩টির দর বেড়েছে, ১৪৯টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪৩ কোটি ৪৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২১৪ কোটি ১৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৭টির, কমেছে ৬৬টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৪.১২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৭.৩১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)