ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষায় পৃথক পরিকল্পনা, অনিয়মে কঠোর ব্যবস্থা: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার পৃথক ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এসব অঞ্চলের শিক্ষাখাতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ জানান, হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চলমান ‘স্কুল ফিডিং’ প্রকল্পের তদারকি আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স, খাবারের গুণগত মান পরীক্ষা এবং সরবরাহব্যবস্থায় নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ স্থানীয় প্রশাসন এবং শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী তাহিরপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি হাওরাঞ্চলে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও পরিদর্শন করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল