ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আল মাদিনা খাইরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৫ জুলাই, ২০২৬(শনিবার) দিনব্যাপী এক বিশেষ ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেছে 'আল মাদিনা খাইরিয়া ফাউন্ডেশন'।
কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. এ. আর. এম. মঈনউদ্দীন চৌধুরী (লিটন)। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়েদ খোকন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ। নেতৃবৃন্দ বন্যাদুর্গত এলাকার মানুষের বর্তমান অবস্থার খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
কর্মসূচির সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় তিনজন সমন্বয়কারী। নির্দিষ্ট স্থানগুলো হলো:
১. আনোয়ারা (রায়পুর): ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সমন্বয়কারী মোহাম্মদ শিহাবের তত্ত্বাবধানে দক্ষিণ সরেঙ্গার দুলুব তালুকদার জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১০:০০ টায় ত্রাণ বিতরণ করা হয়।
২. বাঁশখালী (শীলকূপ): পশ্চিম শীলকূপ ৫ নম্বর ওয়ার্ডের সমন্বয়কারী মুহাম্মদ আরেফ উল্লাহর ব্যবস্থাপনায় মিয়াজান তালুকদার বাড়ি সংলগ্ন বায়তুশ শরফ শাহ জব্বারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দুপুর ০২:৩০ টায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
৩. আনোয়ারা (গুজরা): গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সমন্বয়কারী রুবি আক্তারের পরিচালনায় স্থানীয় নিত্যানন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৪:০০ টায় বন্যার্তদের সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। এই ভয়াবহ বন্যায় অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।" তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে যার যার অবস্থান থেকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার জোরালো আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়