×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিবের পদত্যাগ

২০২৬ জুলাই ২৩ ১২:২৯:০০

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিবের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত ও পেশাগত কারণ উল্লেখ করে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিবের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি তারিক চয়ন নামে পরিচিত। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তারিক চয়ন জানান, ব্যক্তিগত ও পেশাগত কারণেই তিনি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, কলকাতায় দেড় বছরের কর্মজীবনে সুন্দর সময় কাটিয়েছেন এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছেন।

একই পোস্টে ভবিষ্যতে কলকাতার কর্মজীবন, অফিস, সহকর্মী এবং বন্ধুদের নিয়ে একটি বই লেখার আগ্রহের কথাও জানান তিনি। সবার কাছে দোয়া চেয়ে আল্লাহর কাছে সবার মঙ্গল কামনা করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়। পরে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত নতুন মেয়াদ কার্যকর হওয়ার কথা ছিল।

কূটনৈতিক দায়িত্ব পালনের আগে তারিক চয়ন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কূটনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে কলাম লিখেও পরিচিতি অর্জন করেন।

পেশাগত দক্ষতা ও সামাজিক-সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং পশ্চিমবঙ্গের ‘মৈত্রী সম্মাননা’ ও ‘সেরা বাঙালি সম্মাননা’ অর্জন করেছেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত