ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রি-কেস মেডিয়েশনে মামলা কমেছে ৬২ শতাংশ: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময়ে লিগ্যাল এইড আইনের সংশোধনের মাধ্যমে চালু হওয়া বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তি (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রমের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিচারব্যবস্থার জট কমাতে এ সংস্কারকে তিনি ‘অত্যন্ত যুগান্তকারী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করে জানান, এই ব্যবস্থার ফলে আইনগত সহায়তার আওতায় সরাসরি মামলা দায়েরের সংখ্যা বছরে গড়ে ৬২ শতাংশ পর্যন্ত কমেছে।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া বহুমুখী বিচার বিভাগীয় সংস্কার কর্মসূচির অংশ হিসেবে লিগ্যাল এইড আইনে আমূল পরিবর্তন আনা হয়। এই সংস্কারের মাধ্যমে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয় এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়।
তিনি জানান, প্রক্রিয়াটিকে দ্রুত ও কার্যকর করতে সংশ্লিষ্ট পদে স্বাভাবিকের তুলনায় তিন গুণ বেশি বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল।
ড. আসিফ নজরুল আরও বলেন, পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগের সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান একজন দক্ষ আইনবিদ হিসেবে এই সংস্কারের পরিধি আরও সম্প্রসারণ করবেন।
তিনি বলেন, মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম পূর্ণাঙ্গ ও ব্যাপকভাবে বাস্তবায়িত হলে দেশের আদালতগুলোতে বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি এবং মামলার জট উল্লেখযোগ্য হারে কমে আসবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়