ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএসইসি’র
অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর খসড়া সংশোধনীর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি স্পষ্ট করেছে যে, এই সংশোধনী এখনো চূড়ান্ত হয়নি এবং খুব শিগগিরই এটি জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে।
১৬ জুলাই, বৃহস্পতিবার বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্পষ্টীকরণ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কমিশনের ১০২০তম সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধন প্রস্তাবের খসড়া অনুমোদন করা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য জনমত যাচাইয়ের আগেই বিভিন্ন গণমাধ্যমে এই সংশোধনী নিয়ে কিছু অনুমাননির্ভর, অসম্পূর্ণ ও অবাস্তব তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি করতে পারে।
বিএসইসি আরও জানিয়েছে, মার্জিন বিধিমালার সংশোধনের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান বিধিমালা প্রয়োগের ক্ষেত্রে যেসব ব্যবহারিক ও বাস্তব জটিলতা দেখা দিয়েছে তা দূর করা। একই সাথে আইনটিকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করে তোলা এবং শেয়ারবাজারের সংশ্লিষ্ট অংশীজন ও মধ্যস্থতাকারীদের জন্য এর প্রয়োগ অধিকতর সুবিধাজনক করাই এই সংশোধনীর মূল লক্ষ্য। এই সংশোধন প্রস্তাবটি তৈরির সময় মার্জিন সুবিধা ব্যবহারকারী বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকসহ বাজার সংশ্লিষ্ট সকলের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে।
কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, অনুমোদিত খসড়াটি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। এটি খুব শিগগিরই সাধারণ জনগণ ও অংশীজনদের মতামত গ্রহণের জন্য বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাপ্ত মতামতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পরই কেবল চূড়ান্ত সংশোধনী প্রকাশ করা হবে।
বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কমিশন প্রকৃত খসড়া প্রকাশের আগে অনুমাননির্ভর তথ্য প্রকাশ বা তা বিশ্বাস করে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?