ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য নাজমস সাদাত আর নেই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUAA) জীবন সদস্য এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজমস সাদাত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাজমস সাদাত মারা যান।
এক শোকবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUAA) আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিইউএএ জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় রাজধানীর রাজউক ভবনসংলগ্ন মতিঝিল দিলকুশা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মো. নাজমস সাদাতের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহল এবং ব্যাংকিং অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া