ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ভালো কোম্পানি টানতে আইপিও আইন বদলাচ্ছে বিএসইসি

২০২৬ জুলাই ১০ ১৬:১২:০৭

ভালো কোম্পানি টানতে আইপিও আইন বদলাচ্ছে বিএসইসি

অর্থনীতি ডেস্ক: দেশের শেয়ারবাজারে বহুজাতিক ও সুশাসিত বড় কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে তালিকাভুক্তির নিয়মে বড় ধরনের আমূল পরিবর্তনের পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, ভালো মানের কোম্পানিগুলো তাদের মাত্র ১০ শতাংশ শেয়ার ছেড়ে 'সরাসরি তালিকাভুক্তি' সুবিধা পাবে।

বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।

বর্তমানে কেবল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোই সরাসরি তালিকাভুক্তির সুযোগ পায় এবং তাদের ক্ষেত্রে কমপক্ষে ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে। মাসুদ খান জানান, আগামী তিন মাসের মধ্যে এই আইন সংশোধন করা হবে, যাতে ইউনিলিভার বাংলাদেশ কিংবা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মতো যোগ্য বেসরকারি কোম্পানিগুলো মাত্র ১০ শতাংশ শেয়ার ছেড়ে বাজারে আসতে পারে। শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আসার ক্ষেত্রে বিদ্যমান বড় বাধাগুলো দূর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বর্তমানে আইপিও প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘ ও জটিল। উদ্যোক্তাদের স্তূপাকার নথিপত্র জমা দিয়ে অনুমোদনের জন্য দেড় থেকে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর ফলে অনেক ভালো কোম্পানি শেয়ার বাজার থেকে তহবিল সংগ্রহের চেয়ে ব্যাংক ঋণের দিকেই বেশি ঝুঁকে পড়ে। এই জটিলতা দূর করতে বিএসইসি আইপিও এবং পাবলিক ইস্যু রুলস সহজ করছে, যাতে কঠোর নজরদারি বজায় রেখেই দ্রুত ও দক্ষতার সাথে বাজার থেকে মূলধন তোলা যায়।

বাজারের ওপর নজরদারি জোরদার করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আরও বেশি ক্ষমতা দিয়েছে কমিশন। এখন থেকে শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি বা বাজার কারসাজির সন্দেহ হলে বিএসইসি’র আগাম অনুমোদনের জন্য অপেক্ষা না করেই ডিএসই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। এছাড়া সার্কিট ব্রেকার (শেয়ার দর উঠানামার সীমা) নির্ধারণের ক্ষমতাও ডিএসই-এর ওপর ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি বাজারের গুণগত মান বাড়াতে দীর্ঘদিন ধরে অচল বা বন্ধ থাকা কোম্পানিগুলোর লেনদেন স্থগিত করার বিষয়টিও বিবেচনা করছে নিয়ন্ত্রক সংস্থা।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, সাধারণ বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য আর্থিক উপদেষ্টাদের জন্য একটি শংসাপত্র বা সার্টিফাইড ব্যবস্থা চালু করা হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিধিমালাও সংশোধন করা হচ্ছে।

আইন অমান্যকারীদের কঠোর শাস্তির বিষয়ে তিনি বলেন, "বিগত কমিশন ১ হাজার ৫০০ কোটি টাকার জরিমানা করলেও আইনি জটিলতার কারণে মাত্র ৩৩ লাখ টাকা আদায় করা সম্ভব হয়েছিল।" এই জটিলতা দূর করতে সরকার পুঁজিবাজারের মামলাগুলোর জন্য বিশেষ আদালত বা বেঞ্চ গঠনের কথা ভাবছে, যাতে বিএসইসি সরাসরি ক্যাপিটাল মার্কেট ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারে।

বিএসইসি চেয়ারম্যান আরও জানান, শেয়ার নিষ্পত্তির সময়সীমা 'টি+২' (T+2) থেকে কমিয়ে 'টি+১' (T+1) করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ চলছে। বন্ড মার্কেটকে শক্তিশালী করতে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের পরিবর্তে মূল বোর্ডে বন্ড তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বাজারে 'ডেরিভেটিভস মার্কেট' চালুর প্রস্তুতিও চলছে।

লভ্যাংশ আয়ের ওপর কর কমানো, মিউচুয়াল ফান্ড বিনিয়োগের বিধিনিষেধ শিথিল করা এবং জিরো-কুপন বন্ডের কর ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানান তিনি। ডিএসইতে সাম্প্রতিক ছাঁটাইয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এক্সচেঞ্জের অভ্যন্তরীণ বিষয়। তবে বিএসইসি’র চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি চলতি মাসের মধ্যেই সমাধান করা হবে।

সিএমজেএফ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীব রাসেল।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

একযোগে পদোন্নতি পেলেন ১০ ডিসি

একযোগে পদোন্নতি পেলেন ১০ ডিসি

নিজস্ব প্রতিবেদক: সরকার একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি)। বৃহস্পতিবার... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশীয় বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২... বিস্তারিত