ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
আইনি জটিলতা শেষে এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সারোয়ার আলমগীর।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটের ৫০ কপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে জানান তাঁর আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন জামায়াতের আইনজীবীরা।
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার পর ঋণখেলাপির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। পরে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। পরবর্তীতে ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সেই আদেশ স্থগিত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫