ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা. তাহের

২০২৬ জুলাই ০৯ ০৮:২৭:৪৪

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় সংস্থা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকন, চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা এবং ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন।

এ ছাড়া একই কমিটিতে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

সরকারি ব্যয়ের হিসাব পর্যালোচনা, নিরীক্ষা প্রতিবেদনের আপত্তি পরীক্ষা এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলোর আর্থিক জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদীয় তদারকির একটি প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ