ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার যে এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিংয়ের কাজের কারণে বগুড়া শহর এবং আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেক-২ (SASEC-II) প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এর অংশ হিসেবে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিংয়ের কাজ সম্পন্ন করা হবে।
পিজিসিএল জানায়, টাই-ইনের মূল কাজটি সরাসরি বগুড়া ডিআরএসের সঙ্গে সংযুক্ত হওয়ায় নির্ধারিত ২৪ ঘণ্টা পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কের সরবরাহ বন্ধ রাখতে হবে। এর ফলে শহরের আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ফিলিং স্টেশন, শিল্পকারখানা এবং ক্যাপটিভ পাওয়ারসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সেবা থেকে বঞ্চিত থাকবেন।
বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি (PGCB), জিটিসিএল (GTCL) এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই টাই-ইন কাজ পরিচালিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কারিগরি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে। সাময়িক এ উন্নয়নমূলক কাজের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং কাজটি সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী