ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ টানা ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন কয়েকটি এলাকায় টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (৫ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া ও ইকুরিয়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া জাজিরা ফিডারের আওতাধীন স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর এবং মোল্লা বাজার এলাকাতেও একই সময় বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সৃষ্ট অসুবিধার জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর