ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়: ড্যানী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে বর্তমান প্রশাসনের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীরাও একযোগে কাজ করছেন।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওপেন এয়ার কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী র্যালি, কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে এই ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাজ্জেদী আলফেছানী, প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক অধ্যাপক আরিফ ইসলাম সৈয়দ চঞ্চলসহ উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও অতিথিদের স্বাগত জানান।
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে স্থান করে নিতে পারে। এই লক্ষ্য অর্জনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনও প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সাংস্কৃতিক আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সবাইকে অনুষ্ঠান উপভোগের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল