ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী আসনে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ বরাদ্দে সিটি করপোরেশনের আওতাধীন বিরোধী দলীয় সদস্যদের আসন অন্তর্ভুক্ত হয়নি বলেও জানান তিনি। পরে সেসব এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে।
এ সময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার তাকে ফ্লোর দেননি।
পরে স্পিকার স্থানীয় সরকারমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে পরবর্তীতে সিটি করপোরেশনগুলোকেও এ ধরনের বরাদ্দ দেওয়া হবে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।’
স্পিকার আরও বলেন, স্পিকারের আসনে বসার কারণে তিনি ভোলার বিভিন্ন সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারছেন না।
এর আগে বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব উপস্থাপন করেন। এ জন্য তাকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন