ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিদেশি ভিসাধারীদের কড়া সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিসা বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনি পরিণতির মুখোমুখি হতে হতে পারে।
শনিবার (২৭ জুন) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।
দূতাবাস আরও জানিয়েছে, অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীরা এ ধরনের সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরের আগে প্রত্যেক ভ্রমণকারীর উচিত নিজের ভ্রমণ ও অবস্থানের সব ধরনের ব্যয় নিজে বহন করার সক্ষমতা নিশ্চিত করা। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিসার শর্ত মেনে চলা এবং সরকারি সুবিধার অপব্যবহার থেকে বিরত থাকাই ভবিষ্যতে কোনো ধরনের জটিলতা এড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়