ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
মুনাফা তুলে নেওয়ার ধাক্কা কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: আজ (২৩ জুন) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার কারণে দুই দিন ধারাবাহিক সূচকের পতন হয়েছে। সেই পতন কাটিয়ে আবারও উত্থানে ফেরাটা স্বাভাবিক বাজারের আচরণ। এই উত্থানের মধ্যেও শেয়ার ছাড়ছেন না বিনিয়োগকারীরা, যা বাজারের জন্য ইতিবাচক। শেয়ার ধরে রাখার কারণেই উত্থানের মধ্যেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। বর্তমানে আন্তর্জাতিক ও দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তাই শেয়ারবাজারে ধসের কোনো আশঙ্কা নেই এবং আগামীতে বাজার আরও বেশি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের এই ধৈর্য ও আস্থা বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক। নতুন বিএসইসি কমিশনের সংস্কার উদ্যোগ এবং সরকারের পুঁজিবাজারবান্ধব নীতির ফলে বাজার slowly but steadily এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে বাজার আরও উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৫.২৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯.৫০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৭.৩৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৯টির দর বেড়েছে, ৫৫টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৭৬ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪৭ কোটি ৭০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১১ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭৭.৭৬ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড