ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
অনিশ্চয়তার অবসান, হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ কয়েক মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক অস্থিরতার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর জাহাজটির এ অগ্রযাত্রা স্বস্তির খবর হয়ে এসেছে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করে। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটি এখন নির্ধারিত পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ আছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাহাজটির যাত্রাপথে জটিলতা তৈরি হয়। ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বহন করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
এরপর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গেলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকে এটি কার্যত পারস্য উপসাগর এলাকায় আটকে পড়ে।
১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তা পরিবর্তন করে বিএসসি।
পরবর্তীতে সংঘাতপূর্ণ এলাকা থেকে জাহাজটিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষা করতে বাধ্য হয়। অবশেষে প্রণালি অতিক্রম করতে পারায় জাহাজটির যাত্রা আবারও স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা