ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পেলেন এসআই শিমুল
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা ও মেয়েকে হত্যার ঘটনার তদন্তে দ্রুত সাফল্য অর্জন করায় আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মামলার জটিলতা নিরসন এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তকে আটক করার স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
শনিবার (২০ জুন) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাহসিকতা, দক্ষতা এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের বিভিন্ন এলাকার কয়েকজন পুলিশ সদস্যকে এ সম্মাননা দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে চারজন সদস্য এ পুরস্কারে ভূষিত হন।
তাদের মধ্যে রয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, এসআই মো. আবু সেলিম রেজা, কনস্টেবল রিমন এবং আনোয়ারা থানার এসআই শিমুল চন্দ্র দাস।
গত ১৩ জুন সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে পুলিশ খুব অল্প সময়ের মধ্যেই ঘটনার মূল রহস্য উন্মোচন করে। মাত্র এক দিনের ব্যবধানে প্রধান আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং ভুক্তভোগীদের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়। জটিল ও সূত্রবিহীন এই মামলার দ্রুত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই শিমুলকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, থানার একজন কর্মকর্তা জাতীয় পর্যায়ে সম্মাননা পাওয়ায় পুরো থানার সদস্যরা গর্বিত। তিনি জানান, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এমন সাফল্য অর্জন সম্ভব হতো না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা