ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি মামলার শুনানি শেষ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত বহুল আলোচিত মামলার শুনানি শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার রায় আগামী ২ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। সংশ্লিষ্টরা মনে করছেন, রায় প্রকাশের পর প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী জটিলতার সমাধান হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ। তিনি জানান, আপিল বিভাগে অন্তত পাঁচবার মামলাটির শুনানি করার উদ্যোগ নেওয়া হলেও বেঞ্চ পুনর্গঠনসহ বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে দীর্ঘ বিলম্বের পর অবশেষে শুনানি সম্পন্ন হয়েছে এবং আগামী ২ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালে জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে জ্যেষ্ঠতার (গ্রেডেশন) তালিকা প্রণয়ন, প্রধান শিক্ষক হিসেবে স্কেল প্রাপ্তি এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করার দাবি তোলেন শিক্ষকরা। এ বিষয়ে ২০১৭ সালে হাইকোর্টে প্রথম রিট আবেদন করা হয়। পরবর্তীতে একই ধরনের আরও কয়েকটি রিট দায়ের হয়। হাইকোর্ট এসব রিটের ওপর রায় দেওয়ার পর ২০২৩ সালে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।
গত ১৮ জুন এই সিভিল আপিলের শুনানি শেষ হয় এবং আপিল বিভাগ ২ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন। মূলত এই মামলার সঙ্গে সাড়ে ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি এবং দেশের সমসংখ্যক প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট।
সংশ্লিষ্ট মহলের মতে, আগামী ২ জুলাই ঘোষিত রায় প্রাথমিক শিক্ষা খাতের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ মামলার নিষ্পত্তি হলে বহুদিন ধরে স্থগিত থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম শুরু করার পথ উন্মুক্ত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়