ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মাকে দেখতে ফেরার পথে বাসস্ট্যান্ডে মিলল ইঞ্জিনিয়ারের মরদেহ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে এক ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ফরিদ উদ্দীন খান (৩৮) উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের বাসিন্দা। পেশাগতভাবে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, অসুস্থ মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন ফরিদ উদ্দীন। সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে তিনি হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন এবং পরে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে তিনি বের না হলে স্থানীয়দের সন্দেহ হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, ফরিদ উদ্দীন কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার মা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মাকে দেখতে আসার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে টয়লেটের ভেতরেই অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়