ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
বজ্রপাতে প্রাণ গেল তিন যুবকের
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরের দিকে মাছ ধরার সময় এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন সামছুল হুদা (৩৫), আশরাফুল আলম (৩০) ও রাজিব (২৪)। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিম পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে সামছুল হুদা ভোর ৬টার দিকে বৃষ্টির মধ্যে মুড়িয়া বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে হাওরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
একই উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের রমজান আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে আশরাফুল আলম ভোর ৫টার দিকে বাড়ির পাশের মরাপুড়ি ডোবায় বরশি দিয়ে মাছ ধরতে যান। সেখানে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরিবারের সদস্যরা পরে খোঁজাখুঁজি করে ডোবায় তার মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে মদন উপজেলায় কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে মাছ ধরার সময় বজ্রপাতে রাজিব (২৪) নামের এক যুবক মারা যান। তিনি ওই গ্রামের সোনালী মিয়ার ছেলে এবং পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন। সকাল পৌনে ৬টার দিকে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম জানান, সকালে বৃষ্টির সময় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে কেন্দুয়া থানার পুলিশ জানিয়েছে, দুইটি পৃথক ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর