ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ হবে আগামী দিনের বিনিয়োগ গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ভিয়েতনাম ছিল গতকালের সফলতার গল্প, ইন্দোনেশিয়া আজকের বাস্তবতা আর বাংলাদেশ হতে পারে আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নীতির ধারাবাহিকতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বুধবার (১৭ জুন) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটবিষয়ক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক তিতুমীর বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলার সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা। বাংলাদেশের ইতিহাসে একাধিক সংকট থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলা যায়, দেশোপযোগী নীতি গ্রহণ করা গেলে অর্থনীতি আবারও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হবে।
বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, নীতির ধারাবাহিকতা বজায় রাখা, ব্যবসা পরিচালনায় নিয়ন্ত্রণ ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা, ক্ষতিগ্রস্ত ও নতুন শিল্পে অর্থায়ন নিশ্চিত করা, জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই পাঁচটি বিষয়কে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, বাংলাদেশের বাজেট ইতিহাসে এবারই প্রথম পাঁচ বছরের করনীতির একটি রূপরেখা দেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে অধিক আস্থা পাবেন। পাশাপাশি লালফিতার দৌরাত্ম্য কমিয়ে আরও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিল্প খাতকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার অর্থায়ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, কোভিড-১৯ মহামারির সময়ের মতো নির্বিচারে প্রণোদনা দেওয়া হবে না। এবার কর্মদক্ষতা ও ফলাফলের ভিত্তিতে সহায়তা প্রদান করা হবে।
জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই বিনিয়োগের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অপরিহার্য। এ লক্ষ্যে জ্বালানির উৎস বৈচিত্র্যকরণ, গ্যাস সরবরাহ বৃদ্ধি, কৌশলগত মজুত গড়ে তোলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে এলএনজির সরবরাহ নিশ্চিত করার উদ্যোগও চলছে।
পরিবহন অবকাঠামোর প্রসঙ্গ টেনে তিতুমীর বলেন, দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে কার্যকর রেলসংযোগ ছাড়া কৃষি ও শিল্পপণ্য দ্রুত পরিবহন সম্ভব নয়। তাই পরিবহন ব্যয় কমাতে সমন্বিত বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
মানবসম্পদ উন্নয়ন বিষয়ে তিনি বলেন, শুধু শিক্ষা নয়; দক্ষতা, উদ্ভাবন এবং নাগরিক মূল্যবোধ এই তিনটি ক্ষেত্রকে সমান গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তি ছাড়া বিনিয়োগের পূর্ণ সুফল অর্জন সম্ভব নয়।
স্বাস্থ্য খাত নিয়ে তিনি জানান, একটি জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পাঁচ হাজার চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে বরাদ্দও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।
সামাজিক সুরক্ষা বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিশু থেকে প্রবীণ সব নাগরিককে ধাপে ধাপে এই সুরক্ষা বলয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
রাজস্ব ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, কর ফাঁকি, কর অব্যাহতি ও কর জালিয়াতি কমিয়ে রাজস্ব আহরণ বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা কমাতে পরিকল্পনা, বাস্তবায়ন, মূল্যায়ন এবং তথ্য উন্মুক্তকরণ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার আনা হবে।
সরকার অযৌক্তিক প্রশংসা নয়, বরং গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করেই বাজেট বাস্তবায়ন করা হবে। এ কাজে ব্যবসায়ী সমাজ ও বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি।
আলোচনায় এমসিসিআই সভাপতি কামরান টি. রহমান, পিআরআই চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার, অর্থনীতিবিদ ড. বজলুল এইচ খন্দকার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজের ইজাজ বিজয়সহ ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বক্তব্য দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়