ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
৫ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৭ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা একটা অথৈ সাগরের ভেতরে সাঁতার কাটছি। তবুও আল্লাহর রহমতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নেব। আরও প্রশিক্ষণের ব্যবস্থা করছি।” তিনি জানান, রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন চিকিৎসক নতুনভাবে দেওয়া হয়েছে, যার মধ্যে ছয়জন এখনো যোগদান করেননি। পাশাপাশি দুইজন কনসালটেন্টও দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও জনবল দেওয়া হবে।
তিনি আরও বলেন, সারা দেশে ডেপুটেশনে থাকা চিকিৎসকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতালে একজন নারী চিকিৎসক দুই মাস ধরে অনুপস্থিত রয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, “তিনি অন্য জায়গায় প্র্যাকটিস করেন এমন তথ্য পেয়েছি। তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইশতেহারের অংশ। কোনো নাগরিককে বিনা চিকিৎসায় মারা যেতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ভবনটি শিগগিরই উদ্বোধন করা হবে এবং সেখানে প্রয়োজনীয় ফার্নিচার ও যন্ত্রপাতি স্থাপনের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। হাসপাতালের পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিক করার ওপরও জোর দেন তিনি। পাশাপাশি একটি ফ্রিজার স্থাপনের নির্দেশনাও দেন।
তিনি আরও বলেন, রাজবাড়ী সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং কুষ্টিয়ার সঙ্গে একই সময়ে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।
পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট ও রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের হাজিরা খাতা যাচাই করেন এবং মাস্টাররোলে নিয়োজিত কর্মীদের উপস্থিতিও পর্যালোচনা করেন। হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত রাখার নির্দেশনাও দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা